Description
এছাড়াও স্বাদ ও উপকারিতা বাড়াতে কোকো পাউডার, ফ্ল্যাক্সসীড পাউডার, পিংক সল্ট ইত্যাদি ব্যবহার করা হয়।
বুলেটপ্রুফ কফির উপকারীতা কি?
• অর্গানিক কফিতে রয়েছে বিশেষ এন্টিঅএক্সিডেন্ট যা শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধিতে সহায়ক। শরীর মন চাঙ্গা করার পাশাপাশি কাজে মনোযোগ বাড়ায়। শরীরের অতিরিক্ত চর্বি গলাতে সাহায্য করে।
• অর্গানিক ঘি বা বাটারে রয়েছে অনেক বেশি পরিমানে শক্তিশালী যা এন্টিঅএক্সিডেন্ট হার্টের সুরক্ষায় উপকারী কোলেস্টেরল HDL বাড়ায় এবং ইনফ্লামেশন বা প্রদাহ কমায়।
• অর্গানিক কোল্ডড প্রেসড কোকোনাট ওয়েল ও MCT ওয়েল এগুলোকে বলা হয় ব্রেইনের মুল খাবার বা জ্বালানী। হার্টের সুরক্ষায়, ওজন কমাতে, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে এগুলো চমৎকার ভূমিকা রাখে।
এবার বলছি বুলেট কফির রেসিপি
যা যা লাগবেঃ-
কফি ২ চা চামচ (রোস্টেড কফি দানা গুড়া করে নিবেন)
ঘরে বানানো বাটার ১০ গ্রাম অথবা খাটি ঘি ১ টেবিল চামচ
নারিকেল তেল ২ চা চামচ (১০০% অরগানিক কোল্ড প্রেসড)
MCT Oil ১ টেবিল চামচ
আনসুইটেন্ড কোকো পাউডার ১/৪ চা চামচ
প্রস্তুত প্রণালিঃ-
হাড়িতে ১ মগ পানি ফুটে উঠলে তাতে কফির গুড়া দিয়ে মাত্র ২ মিনিট মাঝারি তাপে কফিটা জ্বাল করে নিন।বেশিক্ষন জ্বাল করবেন না এতে কফির সুগন্ধ উড়ে যাবে। ব্লেন্ডারের জগে বাটার/ঘি, নারিকেল তেল, MCT Oil,কোকো পাউডার দিয়ে তাতে ফুটন্ত কফিটা ছেঁকে ঢেলে দিন। তারপর ব্লেন্ডারের সুইচ অন করে ১ মিনিট ব্লেন্ড করে নিন, অতঃপর যদি আমার মত একটু বেশি ক্রিমি আর ফোমি কফি খেতে চান তো আরও ৩০ সেকেন্ড অথবা ১ মিনিট ব্লেন্ড করে নিন।





Reviews
There are no reviews yet.